পিডিনিউজ ডেক্সঃ
মৌলভীবাজার বাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ শনিবার (১ ফ্রেরুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিক শিহাবুর রহমানের সভাপতিত্বে ও রুবেল ইসলামের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া,বিশেষ অতিথি সাবেক শিক্ষাক খালিদুর রহমান, সাবেক (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক শাহারউদ্দিন, সাংবাদিক নূরুল ইসলাম, সাবেক অবিভাবক সদস্য আনছার উদ্দিন, সাবেক শিক্ষাক আশরাফ আলী,শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক শামীম আহমদ,শেরপুর প্রেসক্লাবের সহ- সভাপতি মো. আব্দুস সামাদ আজাদ ,শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান,শেরপুর ফাঁড়ি ইনচার্জ শিপু কুমার দাস,সাবেক শিক্ষিকা সীমা রানী,আব্দুল খালিক,,সদর উপজেলা বিএনপির আহবাহক কমিটির সদস্য শাহাব উদ্দিন আহমদ,সাংবাদিক ফাহাদ আহমদ শিপন,সাংবাদিক রিপন মিয়াসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। শিশু শিক্ষার্থীরা নানা ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিযোগিতা, যা অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।
আগত অতিথিগণ আলোচনা সভায় অনুষ্ঠানের সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিশেষভাবে উল্লেখ করা হয় বিদ্যালয়ের নিয়মিত এসেম্বলি কার্যক্রম, যা ছিল অসাধারণ। অতিথিরা আরও বলেন, সকল শিক্ষার্থী অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করেছে, যা বিদ্যালয়ের একটি বড় অর্জন।

তারা বলেন, শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমে নয়, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। এসব কার্যক্রম তাদের মেধা এবং সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
আব্দুস সামাদ আজাদ /অনলাইন ইনচার্জ পিডিনিউজ