April 6, 2026, 9:44 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

লক্ষ্মীপুরে সম্পত্তি বিরোধে নারীর শ্লীলতাহানীর চেষ্টা, আহত-৪

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

mostbet

লক্ষ্মীপুরের টুমচরে সম্পত্তি বিরোধের জেরে রহিমা বেগম (৪৭) নামে এক নারীর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ ওঠেছে। এসময় বাধা দিতে গেলে ওই নারীসহ একই পরিবারের চারজন আহত হন। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় আরিফের দোকানের সামনে এঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, রুহুল আমিন খলিফা, তার ছেলে লিটন, এমরান, হারুন ও হারুনের ছেলে শিহাব।

ভুুক্তভোগীরা হলেন, তোফায়েল আহাম্মদ, তার স্ত্রী রহিমা বেগম, ছেলে হৃদয় ও রনি। তারা সবাই টুমচর এলাকার বাসিন্দা।

ভিকটিম রহিমা ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রুহুল আমিন খলিফা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। স্থানীয় অনেকেরই জমিন, তার নামে জালিয়াতির মাধ্যমে রেকর্ড করে ভোগদখলের চেষ্টা করেছেন তিনি। এনিয়ে এলাকায় অনেকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোন সমাধান হয়নি। সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা’কে কেন্দ্র করে রুহুল আমিন খলিফার ছেলে লিটন ভিকটিম রহিমার শ্লীলতাহানীর চেষ্টা চালায় বলে জানান স্থানীয় অনেকেই।

ভুুক্তভোগী হৃদয় ও রনি জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মাসহ অসুস্থ বাবা তোফায়েলকে মারধর করে রুহুল আমিন খলিফাসহ তাদের সন্তানরা। এঘটনার বিচার চান স্থানীয়রা।

অভিযুক্ত রুহুল আমিন খলিফা জানান, তার ছেলেরা মারধর করেছে, এটা এলাকায় বসে সমাধান করা হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর