April 6, 2026, 10:57 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

শার্শায় বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

বেনাপোল থেকে এনামুলহকঃ

mostbet

যশোরের শার্শা উপজেলার ঠেঙামারি, মাখলা ও গোমর বিল সহ ছোট বড়ো ৫২ টি বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাগআঁচড়া বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কায়বা, গোগা ও বাগআঁচড়া ইউনিয়নের ৫শতাধিক কৃষক অংশ নেন ।

মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে কয়বা, রুদ্রপুর, ভবানীপুর, মহিষা, বসতপুর ও গোগা গ্রামের শত শত কৃষক বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবি জানান। এছাড়াও বিলের পানি নিস্কাসনের টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবী তোলেন কৃষকরা। শার্শা উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস কৃষকদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন, চলতি মৌসুমে ইরিধান সময় মত রোপন করতে না পারলে এই অঞ্চলের কয়েক হাজার পরিবার খাদ্য সংকটে থাকবেন বলে বক্তারা মন্তব্য করেন। এব্যাপারে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের দৃষ্টি আকর্ষণ করে এক মাসের মধ্যে বিলের পানি নিষ্কাশন করে ইরি ধানের বীজতলা তৈরি ও ইরিধান রোপনের সুব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য ঠেঙামারি, মাখলা, ও গোমর বিলে এখনো ৬ থেকে ৮ ফুট পানি রয়েছে। ঠেঙামারি বিলে ৫০০ একর, মাখলা বিলে ৪০০ একর ও গোমর বিলে ২০০ একর জমিতে ইরিধানের চাষ করা হয়। বিলে জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমী ঠেঙামারি ২৫০ একর, মাখলা বিলে ২০০ একর ও গোমর বিলে ১০০ একর জমি পতিত থাকার সম্ভাবনা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর