April 6, 2026, 7:56 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ

হিলি সংবাদদাতা:

mostbet

মহান বিজয় দিবস ও স্বাধীনতার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান কতৃপক্ষ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, আজ মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি -রফতানি বন্ধ রয়েছে। আগামী মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হবে বলে জানান তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি জানান, বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর