January 23, 2026, 8:18 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

দলীয় নৈতিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল।

সোমবার ( ৯ ডিসেম্বর) জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখাটির দপ্তর সম্পাদক এ্যাড. মো. আব্দুল্লাহ আল-নোমানের স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী ও ৭ নং ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

জানাগেছে, এর আগে গত শনিবার রাতে কুয়াকাটায় হোটেল হান্ড কড়াই (বার) ভাংচুর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তবে এ বিষয়টি মিথ্যা দাবি করে তারা।

বহিস্কৃত নেতা ইউসুফ ঘরামী জানান, কেন বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই। আমরা কোন অপরাধ করিনি বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো।

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে তাদের মধ্যে সংগঠন এই সিদ্ধান্ত নিবে। আমরা সংগঠনের নিয়ম নীতিতে সবসময় অটল থাকবো।

Share Button

     এ জাতীয় আরো খবর