December 5, 2025, 2:01 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা

মোঃ মাসুম পারভেজ (সংবাদদাতা) সাদুল্লাপুর, গাইবান্ধাঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রায়হান মিয়া (৪০), মৃত ছামছুল হকের ছেলে, শনিবার রাতে বাড়ির পেছনের একটি আমগাছে ফাঁস দেন বলে জানা গেছে।

স্বজনদের ভাষ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী’র সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি এমন সিদ্ধান্ত নেন। রাত ১২টার দিকে সবার অজান্তে গাছে ফাঁস দেওয়ার পরপরই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বনগ্রাম ইউপি সদস্য শাহীন মিয়া বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। রোববার সকালে মরটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর