January 21, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:

mostbet

ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠকদের বাদ দিয়ে দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত ও আন্দোলনে অংশ না নেয়া অছাত্রদের দিয়ে গঠিত কুড়িগ্রাম জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রকৃত ছাত্র আন্দোলনকারীরা।

এর আগে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়। সেখান থেকে দুপুরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে আন্দোলনকারী বিভিন্ন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা বলেন, বর্তমানে কেন্দ্র থেকে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি সম্পূর্ণ অযাচিত ও অযৌক্তিক। এই কমিটি শিবিরের আদলে তৈরি করা এবং কমিটি তৈরিতে হস্তক্ষেপ করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আতিক মুজাহিদ। ফলে শিবিরের রাজনীতিতে সরাসরি যুক্তরা কমিটির মূল মূল পদে স্থান পেয়েছেন।

এ ছাড়াও শিবিরের অনেকে যারা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল তারা ও অন্য ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন পদ লাভ করেছেন। তারা আওয়ামী সরকারের বিভিন্ন সুবিধাভোগ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রামের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ আন্দোলনের নেতৃত্বে ছিলেন না। তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, পরে ছাত্র শিবিরের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার অফিস বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। একই সাথে তিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রামের আহ্বায়ক। আন্দোলনে নামতে অস্বীকৃতি জানানো শিক্ষার্থীরা এখন কমিটিতে স্থান পেয়েছেন।

কুড়িগ্রামে অবস্থান করেন নি এমনকি বিদেশে অবস্থান করেছেন এমন ব্যক্তি, শিক্ষা জীবন শেষ করেছেন এমন অছাত্রদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের সময় শিবিরের ও ছাত্রলীগের ব্যক্তিবর্গ মূল মূল দায়িত্বে থাকছেন সংবাদ জেনে প্রকৃত আন্দোলনকারীরা কেন্দ্রকে অবহিত করেছেন। কিন্তু কেন্দ্রীয় কমিটিতেও তাদের লোকজনের সহায়তায় মূল আবেদনকারীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়। তাই আন্দোলনকারী সকল শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

সমাবেশে এসে কমিটিতে স্থান পাওয়া ২জন সদস্য শিপন সরকার ও আশরাফুল আলম চমক তাৎক্ষণিক পদত্যাগ করেছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করে যাচাই বাছাই করে প্রকৃত আন্দোলনকারীদের নিয়ে নতুন কমিটি গঠন করার দাবী জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক কুড়িগ্রাম সরকারি কলেজের শিপন সরকার, আশরাফুল আলম চমক, কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের আল আকসা সৌখিন, কুড়িগ্রাম সরাকরি উচ্চ বিদ্যালয়ের নাজমুস সাকিব শাহী, কুড়িগ্রাম সরাকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ষণ বেনজির সিদ্দিক আয়াত, জান্নাতুল ফেরদৌস মিম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর