April 6, 2026, 12:53 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মোংলায় দুই লাখ টাকা চাঁদা না দিতে পারায় রক্তাক্ত জখম গ্যারেজ মালিক

মোংলা(বাগেরহাট)প্রতিনিধি

mostbet

দুই লাখ টাকা চাঁদা না দিতে পারায় সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন পৌর শহরের বিএলএস রোডের আঁখি সিনেমা হল সংলগ্ন অটো ভ্যান গাড়ি তৈরির গ্যারেজের মালিক অহিদুল ইসলাম (৩৫)। অহিদুল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্যারেজ মালিক অহিদুল ইসলামের কাছে বেশ কিছুদিন আগে থেকে ২লাখ টাকা চাঁদা দাবিসহ নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন কতিপয় সন্ত্রাসীরা। তারা হলেন মোঃআরিফ (২৫), মোঃজাকির (৩৫), মোঃ শফিকুল (৩০), লাদেন (২৫), মোঃ খলিল (৫০)। তারা সবাই একই এলাকায় বাসিন্দা।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ২ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় ১০ থেকে ১২জনের সন্ত্রাসী দল অহিদুলের কাছে পূর্বের দাবীকৃত ২লাখ টাকা দাবি করেন। এ সময় দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে বিবস্ত্র করে লোহার রড দিয়ে মারপিট করে গুরুতর জখম করেন। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে হামলাকারীরা দ্রুত সটকে পড়েন। আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হামলাকারী এ চক্রটি নেশা ও চাঁদাবাজীর পাশাপাশি নানা অপকর্মে জড়িত। সব সময় তাদের আতংকে থাকেন এ এলাকার মানুষ। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননা।

এদিকে এ ঘটনায় চাঁদাবাজ ও হামলাকারী এ গংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর