April 6, 2026, 12:55 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ইলেট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সোহান প্রামানিক (২০) নামের এক ইলেকট্রিশিয়ানের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধা রাতে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাঙালী শেড ব্র্যাকের বি-৩ কক্ষের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ম্যানপাওয়ার সাপ্লাইয়ার গাজী এন্টারপ্রাইজের হয়ে ওই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিল। সে পাবনা সদর থানার বাহাদুরপুর এলাকার মধু প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহান গত ২০ নভেম্বর বাড়ি থেকে এসে কাজে যোগদান করে। গত দুইদিন ধরে সে অসুস্থ থাকায় বাঙালি সেডের ব্র্যাকে অবস্থান করছিল। গতকাল রাত নয়টার দিকে তার খালাতো ভাই অন্তর কাজ শেষে ওই ব্রাকে গিয়ে সোহানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় ওই কক্ষের দরজা খোলা ছিলো। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। ###

Share Button

     এ জাতীয় আরো খবর