April 6, 2026, 2:13 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

হিলি প্রতিনিধি

mostbet

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।

বুধবার ৪ ডিসেম্বর বিকেলে হিলি সীমান্তের ২৮৫/৯ এস পিলার দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তাকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক আব্দুর রহমান বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।
হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, বুধবার বিকেলে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে এসময় তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে রাত সাড়ে ১০টায় হাকিমপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা বলেন, বুধবার রাতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিক আব্দুর রহমান কে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি সদস্যরা। পরে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের পূর্বক আসামি জমা দিয়েছে। আজ আটক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর