March 23, 2026, 2:10 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় মৎস্যজীবি লীগের নেতা গ্রেফতার

সামাদ আজাদঃ

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খলিলপুর ইউপির হলিমপুর এলাকা থেকে ঐ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়- পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় এক আসামী হলিমপুর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে- মৌলভীবাজার জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি ও ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলপুর ইউপিধীন হলিমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (৫৫) গ্রেফতার করে পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ আল মামুনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর