December 5, 2025, 9:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে অভিযান ড্রেজার ও বলগেট জব্দ

রাকিব হোসেন (ভোলা):

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে ২৮ নবেম্বর ২০২৪ বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় তেতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজন ব্যক্তিকে আটক এবং ১ টি ড্রেজার ও ৫০০০ ঘনফুটসহ ১ টি বলগেট জব্দ করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, মোবাইল কোর্টের আওতায় বিচার্য হলেও বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়ের করার জন্য বলা হয়।

এবং জব্দকৃত ড্রেজার ও বালুসহ বলগেট মির্জাকালু নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এর জিম্মায় প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ পুলিশ ফাড়ি।

উল্লেখ্য, ইতোপূর্বে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সহকারী কমিশনার (ভূমি), বোরহানউদ্দিন এর আদালতে মোবাইল কোর্টের আওতায় ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর