March 30, 2026, 10:09 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নন্দীগ্রামে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে স্বরণ সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে গত ২৮শে জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুম ভদ্রাবতীতে ২০২৪সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্বরণ সভায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার গাজিউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রোহান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সাব-রেজিস্টার শারমিন আকতার, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমির আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজু, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান ।

নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের অভিভাবক ও সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ আরো অনেক।

উল্লেখ্য, স্বরণ সভার আলোচনা শেষে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর