April 6, 2026, 12:27 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন


সরিষাবাড়ি (জামালপুর)প্রতিনিধ:

mostbet

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া
আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিগপাইত-ভুয়াপুর প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখার।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে পৌর এলাকার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো। হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব হয়ে পড়ে কারখানার শ্রমিকরা। বক্তারা আলহাজ্ব জুটমিলসহ সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবি জানান তারা।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের
সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল,সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া সহ অনেকেই।

Share Button

     এ জাতীয় আরো খবর