March 23, 2026, 5:06 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কমলগঞ্জের মাধবপুর লেকে ঢুকতে পারছেন না পর্যটকরা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের ভিতরে থাকা মাধবপুর লেক পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান এনটিসির চা শ্রমিকরা।

বুধবার (২০ নভেম্বর) বিকেল থেকে পর্যটক ও স্থানীয় লোকজনকে ঢুকতে দিচ্ছে না তারা। দেশ বিদেশের অনেক পর্যটক লেক দেখার জন্য এসে না দেখেই ফিরে যাচ্ছেন। এর আগে গত ২০ অক্টোবর থেকে বকেয়া মজুরীর দাবীতে অনির্দিষ্টকালের কালের কর্মবিরতি পালন করছে রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকরা। এনটিসির ফাড়ি বাগানসহ ১৬টি চা–বাগানের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি করেছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, তাদের প্রাপ্য মজুরী না পেলে কাজে যোগদান করবেন না। পাশাপাশি মাধবপুর লেক ও বন্ধ থাকবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালি কমিটির সভাপতি ধনা বাউরি বলেন, শ্রমিকদের আড়াই মাসের মজুরি বকেয়া আছে। আমাদের শ্রমিকদের ঘরে খাবার নেই। তারা অনেক কষ্ট করে চলছেন। এখন পেটে খিদা নিয়ে শ্রমিকেরা কাজ করবেন কীভাবে? মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ না করলে তারা কাজে ফিরবেন না। আন্দোনের অংশ হিসেবে শ্রমিকরা মাধবপুর লেইকে প্রবেশ বন্ধ করে দিয়েছেন।

এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক বলেন, শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ পুনর্গঠন না হওয়ার কারণে কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যা হচ্ছে। আশা করছেন, শিগগিরই পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ গঠন হবে এবং শ্রমিকদের মজুরি পরিশোধ করতে পারবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর