April 6, 2026, 9:31 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নন্দীগ্রামে অর্থনৈতিক শুমারী বাস্তবায়নের লক্ষে স্থায়ী কমিটির অবহিতকরণ সভা

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

mostbet

বগুড়ার নন্দীগ্রামে ২০শে নভেম্বর (বুধবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অর্থনৈতিক শুমারী ২০২৪ এর মূল শুমারী কার্যক্রমের লক্ষে উপজেলা শুমারী স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মো: ফজলুল করিম, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, ইউপি জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, সরকারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রাজু আহম্মেদ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রচার প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমীন রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক, প্রাথমিক শিক্ষা অফিসার, সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ।
উল্লেখ্য, ৫-৮ ডিসেম্বর গণনাকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং ১০-২৬ ডিসেম্বর মাঠ পর্যায়ে মূল শুমারীর কার্যক্রম চলবে।

এবার অর্থনৈতিক শুমারী ৩টি জোনে পরিচালিত হবে, ১নং জোন (নন্দীগ্রাম পৌরসভা ও বুড়ইল ইউনিয়ন) এ জোনাল অফিসার হিসেবে তৌফিকুল ইসলাম, ২নং জোন (নন্দীগ্রাম সদর ও ভাটগ্রাম ইউনিয়ন) এ রতন মানিক এবং ৩নং জোন (ভাটরা ও থালতামাজগ্রাম ইউনিয়ন) এ রবিউল ইসলাম দায়িত্ব পালন করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর