March 23, 2026, 12:42 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজারে বিএনপির সাত উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা

মৌলভীবাজার প্রতিনধি:

মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় জেলার সাত উপজেলা ও পাঁচটি পৌরসভায় বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের রেস্ট ইন হোটেল কনফারেন্স হল রুমে মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউস।

তিনি বলেন, আজ থেকে মৌলভীবাজার জেলার সকল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে। আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।

দল ও তৃণমূল নেতৃত্বকে সু-সংগঠিত করার লক্ষ্যে অবশ্যই মৌলভীবাজার জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। অপশক্তি ও ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গঠনে বিএনপি কাজ করে যাবে। উপস্থিত নেতৃবৃন্দ আগামীতে কমিটি গঠনের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন।

বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির প্রথম সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য হাজী মুজিবুর রহমান।

জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, এডভোকেট আবেদ রাজা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, এডভোকেট বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ।

Share Button

     এ জাতীয় আরো খবর