March 30, 2026, 6:35 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মোংলায় গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ দখল স্থাপনা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষের জমির অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। এ সময় ২একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান ও উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা। আর এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার। তিনি বলেন, অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দরের ২একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, বন্দর কর্তৃপক্ষের ১০একর জমিতে ১১৭০টি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে বাকী সকল জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দরের বেদখল জমি উদ্ধার করা হবে।

এর আগে ২০০৭সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুরাতন মোংলা বন্দর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আবারো প্রভাবশালীরা বন্দরের জমি জবর দখল করে অসংখ্য স্থাপনা গড়ে তোলেন। এরপর থেকে বিভিন্ন সময়ে বার বার অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ নোটিশ করলেও তা আমলে নেয়নি অসাধু দখলদারেরা। পরবর্তীতে বন্দরের সম্পত্তি উদ্ধারে এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন কর্তৃপক্ষ। এ অভিযান চলমান থাকবে, বন্ধের কোন শংকা নেই বলেও জানান কর্তৃপক্ষ। #

Share Button

     এ জাতীয় আরো খবর