March 20, 2026, 9:16 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

চিলমারীতে আবারও ফেরি চলাচল বন্ধ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌ-পথে আবারও ফেরি চলাচল বন্ধ করেছেন ফেরি কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে করে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি, গাড়ির চালক-হেলপাররা ভোগান্তিতে স্বীকার হচ্ছেন।

গত শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফেরি কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন বিআইডব্লিউটি’র ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারও ফেরি চলাচল শুরু করবে।

জানা যায়, ফেরি বন্ধ থাকায় গত দুদিনে চিলমারী ফেরিঘাট এলাকার সড়কে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি অপেক্ষা করছেন। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন।

ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গা গুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, নাব্য সংকটের কারণে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রহ্মপুত্র নদে ড্রেজিং এর কাজ শেষ হলেই এবং বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলেই আবারও এই রুটে ফেরি চলাচল করবে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর