March 25, 2026, 2:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণার ৬,২৩,৩৮৭/- (ছয় লক্ষ তেইশ হাজার তিনশত সাতাশি) টাকা উদ্ধার

ফয়সাল মাহবুব সিলেট সদর : কোতোয়ালী মডেল থানার জিডি নং-৯৩৮, তারিখ-১১/০৯/২০২৪ইং এর বাদী মোছাঃ সুলতানা বেগম চৌধুরী, স্বামী-আনোয়ার আলী, পিতা-মোঃ মনোহর আলী চৌধুরী, সাং-কুতুবপুর, ডাকঘর-নাজির বাজার-৩১০০, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, থানায় এসে সাধারণ ডায়রীর আবেদন করেন যে, বিগত ০৯/০৯/২০২৪ইং তারিখে অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর মোবাইল নম্বরে ফোন করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা পূর্বক OTP নম্বর নিয়ে বাদীর ইসলামী ব্যাংকের একাউন্ট হ্যাক করে পর্যায়ক্রমে ৬,২৩,৩৮৭/-টাকা নিয়ে নেয়। পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ শাহরিয়ার আলম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ কমিশনার, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট, মোহাম্মদ আকবর হোসেন (পিপিএম) অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা, এসএমপি সিলেট‘দের তদারকিতে ও তথ্য প্রযুক্তির সহযোগীতায় জিডির তদন্তকারী র্কমর্কতা এসআই(নিঃ)/জামিল আহমদ মোবাইল ব্যাংকিং প্রতারণার সমূদয় টাকা উদ্ধার পূর্বক বাদীর ব্যাংক একাউন্টে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। অদ্য ০১/১০/২০২৪ খ্রিঃ তারিখ সমুদয় টাকা ফিরত পাওয়ায় বাদী জিডিটি প্রত্যাহার করনে।

Share Button

     এ জাতীয় আরো খবর