March 25, 2026, 11:59 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাঃ আসাদ হোসাইন গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে: নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও ১০ লক্ষ টাকা জরিমানাসহ পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনায় এএসআই মোঃ ওয়াশিমের নেতৃত্বে ও হবিগঞ্জ সদর থানার পুলিশের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী কালীরভাঙ্গা ইউনিয়নের মৃত ইলিয়াছ হোসেন এর পুত্র ডাঃ আসাদ হোসাইন।
১২৯০/২২ মামলায় ৬ মাসের বিনাশ্রম সাজা ও ১০ লক্ষ টাকা অর্থ দন্ডপ্রাপ্ত এবং দায়রা নং-৩১১/২২ মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানাসহ পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭)কে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের পর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর