শাকির হায়দার-গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে প্রাইভেট কার যোগে অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিল সহ মুক্তা আক্তার পাখি নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শহরে মত গ্রামেও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে মাদক।এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর সিপিসি-০৩, র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানাধীন ঝাউলার বাজারের পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকার তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার বড়খাতা পশ্চিম সারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী মাদক কারবারি মোছাঃ মুক্তা আক্তার পাখি (২২) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।