March 25, 2026, 12:03 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পার্বতীপুরে বড়পুকুরিয়ায় কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

আমজাদ হোসেন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহনকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রাম সমূহের অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ শুরু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ শুরু করা হয়েছে।

জানা গেছে, রবিবার দুপুরে বড়পুকুরিয়া এলাকার পাতিগ্রামে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহনকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রাম সমূহের অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বিতরণ অনুষ্ঠান উদ্বোধনী দিনে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর পক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন চেক বিতরণ কমিটির আহবায়ক মাসুদুর রহমান হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন চেক বিতরণ কমিটির সদস্য সচিব ও ব্যবস্থাপক আক্কাছ আলী, সৈয়দ ঈমাম হোসেন প্রমুখ। দীর্ঘদিন পর হলেও ক্ষতিগ্রস্থরা চেক পাওয়ায় আনন্দিত হন। চেক প্রদান কার্যক্রম আগামী ২ সপ্তাহ ধরে চলবে বলে জানা যায়।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, কয়লা উত্তোলনের ফলে সৃষ্ঠ ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ১৪শ’ ৪৬ টি পরিবারের ৭ হাজার ৭শ’টি পাকা, আঁধাপাকা ও কাঁচাঘর বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে পাকা, আঁধাপাকা ঘরের জন্য ১০ হাজার টাকা ও কাঁচা ঘরের জন্য ৮ হাজার টাকা ও গোডাউনের জন্য ২৫ হাজার টাকা হারে সর্বমোট ৭ কোটি ৬৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। আগামী দু সপ্তাহ ধরে এই ক্ষতিপূরণের টাকা চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে প্রদান করা হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়লা উত্তোলনের ফলে সৃষ্ঠ ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রামসমূহের অধিবাসীদের মাঝে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান শুরু হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল ক্ষতিগ্রস্থদের মাঝে চেক প্রদান করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর