March 25, 2026, 9:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মুচড়ে গেছে ট্রাক 

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমরে মুচড়ে ভেঙ্গে গেছে মালবাহী ট্রাক।আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটলেও কেউ  হতাহত হয়নি। 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ট্রেন আসার কিছুক্ষন আগে সবজি বোঝাই একটি ট্রাক রেল ক্রসিং এ ঢুকে পরেই যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়, ট্রেন কাছাকাছি আসলে ট্রাক চালক পালিয়ে যায়। 

তৎক্ষণিক ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসার খবর পেয়ে গেটম্যান গেট বন্ধ করে লাল পতাকা টানিয়ে দেন। তবে ট্রেনের চালক গতি কমে দিলেও ট্রেনটি আটকে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে নির্বিঘ্নে চলে যায়।  

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকটি দুমড়ে-মুচড়ে ভেঙে  যায়। এতে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান ওসি । 

Share Button

     এ জাতীয় আরো খবর