আমজাদ হোসেন, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর মন্মথপুর আইডিয়াল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমালোচিত মন্মথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় মন্মথপুর আইডিয়াল কলেজে দূর্নীতিবাজের ঠাই নাই এই শ্লোগানে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ঘেরাও করে অধ্যক্ষ অপসারণের এক দফা দাবি দীর্ঘ পাঁচ ঘন্টা আন্দোলন কর্মসুচী করার পর এক পর্যায়ে বিকেল ৫ টায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,
পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায়, উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কলেজের অধ্যাপকগন, আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।
এই অধ্যক্ষের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিভিন্ন মহলে আলোচিত হয়। একাধিকবার তদন্তে সত্যতাও মেলে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্ররা অভিযোগ করে বলেন তার অনিয়ম দুর্নীতি ঠেকাতে বিভিন্ন মহলকে ম্যানেজ করে বহাল ছিলেন এই অধ্যক্ষ।
গত ২৩ শে আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষ আমিনুল ইসলাম কে স্বেচ্ছায় পদত্যগের জন্য দুই দিনের সময়সীমা বেধে দিয়েছিলেন।
এরে পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে কলেজ সংলগ্ন যশাই মোড় বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে পরে মিছিল নিয়ে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্�