March 24, 2026, 8:21 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রতারিত নারীর অভিযোগে ক্ষিপ্ত প্রধান শিক্ষক, দিলেন হুমকি

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান)পদে নিয়োগে প্রতারিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত প্রধান শিক্ষক এবার হুমকি দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শামীমা আক্তার সরদার নামে ওই নারী থানায় অভিযোগ করেছেন।
চিলমারী মডেল থানার এ.এস.আই আসাদুজ্জামান আসাদ অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শূণ্য পদ দেখিয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হলেও দীর্ঘ ৯ বছর পর ওই শিক্ষিকা জানলেন তার নিয়োগটি বিধি মোতাবেক হয়নি। ওই বিদ্যালয়ে ওই পদে একজন চাকুরিরত রয়েছেন, তার পদটি শূণ্য নয়।
ভুক্তভোগী ওই নারীর নাম শামীমা আক্তার সরদার। তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের শামসপাড়া এলাকার বাসিন্দা। চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) পদে নিয়োগ নিয়েছিলেন তিনি।
অভিযোগ বলা হয় শূণ্য পদ দেখিয়ে তাকে সমাজ বিজ্ঞান পদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হলেও এখন তাকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ নিতে বলছেন প্রধান শিক্ষক। সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি।
শামীমা আক্তার সরদার লিখিত অভিযোগে বলেন, সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) পদে যোগদান পেতে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা নেয়া হয়। সে সময়ে ৩ মাসের মধ্যে নিজ দায়িত্বে এমপিও ভুক্ত করে দিবেন মর্মে আশ্বস্ত করেছিলেন প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান। কিন্তু দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও তাকে এমপিও ভুক্ত করাতে পারেননি প্রধান শিক্ষক। কেননা সমাজ বিজ্ঞান পদটি শূণ্য দেখানো হলেও পদটি শূণ্য ছিলো না। ওই পদে সালমা আক্তার বানু নামে একজন চাকুরিরত রয়েছেন। পরে তাকে পরিচ্ছন্নতা কর্মী পদে পূন:নিয়োগ দেয়ার জন্য প্রস্তাব করেন প্রধান শিক্ষক।
সহকারি শিক্ষক সালমা আক্তার বানু বলেন, আমি ১৯৯৬ সালে সমাজ বিজ্ঞান পদে যোগদান করে অদ্যবদি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। তিনি আরো বলেন আমার অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এতে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান ক্ষিপ্ত ছিলেন। গত- বুধবার (২১ আগস্ট) শামসপাড়া এলাকায় আমার বাড়ির সামনে এসে আমাকে নানা ধরণের ভয়ভীতি দেখান ও হুমকি দেন। এতে জীবনের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিঘ্ন।তাই থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
চিলমারী মডেল থানার এ.এস.আই আসাদুজ্জামান আসাদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে নিয়ে থানায় শুক্রবার রাতে বসা হয়েছিল। প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) পদে শামীমা আক্তার সরদারের বেতন করে দিতে না পারলে টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন। যদি বেতন না করে দিতে পারেন তাহলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর