March 24, 2026, 6:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাষ্ট্র সংস্কারের দাবিতে কুড়িগ্রামে সুজন এর মানববন্ধন

রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে কুড়িগ্রামে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম দুর্নীতি প্রতিরোধে কমিটির সাবেক সভাপতি সামিউল হক নান্টু, সচেতন নাগরিক কমিটি-সনাক’র সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সুজন সভাপতি খন্দকার খায়রুল আনম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সুজন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সূর্য, এডভোকেট মহব্বত বিন খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, ফেনীসহ দক্ষিণাঙ্চলের ১২টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ৯লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন জরুরিভাবে এসব মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি ছাত্র জনতার যে বিজয় সেই বিজয় ধরে রাখতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এজন্য একটি গণতান্ত্রিক-অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।#

Share Button

     এ জাতীয় আরো খবর