March 24, 2026, 8:25 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলাকারীদের বিচারের দাবীতে

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবীতে কুড়িগ্রামের নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সামিউল হক নান্টু, সনাক সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি খন্দকার খায়রুল আনম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজীদ হাসান তুরাগ, নিউজ টুয়েন্টি ফোরের সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, এ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, উন্নয়ন কর্মী আব্দুল মালেক, বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান অপূর্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রশিদ ও সাজ্জাদুর রহমাস শৈশব।

মানববন্ধনে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলা গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার জন্য চরম হুমকি। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবী করা হয়।
বক্তারা আরো বলেন, দেশে গণমাধ্যমে একের পর এক হামলা, ভাংচুর ও সাংবাদিকরা হতাহত হওয়ার ঘটনায় সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।#

Share Button

     এ জাতীয় আরো খবর