March 24, 2026, 10:54 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, উত্তাল সমুদ্রে পর্যটকদের উম্মাদনা

পটুয়াখালী প্রতিনিধি:
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৩ ঘন্টায় কলাপাড়া উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে সব কিছুতে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত। অনেক কৃষকের আমনের বীজ পচে নষ্ট হয়ে গেছে। চারা রোপনে পড়েছেন চরম দুর্ভোগে। বর্ষাকালীন সবজি চাষীরাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে সৈকতে। স্বাভাবিকের চেয়ে নদ-নদী পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিদিন দু,দফা জোয়ারে নিম্নাঞ্চলের ঘর বাড়ি প্লাবিত হচ্ছে।

অপরদিকে বৈরী আবহাওয়ার মাঝেও পর্যটকদের আনাগোনা দেখা গেছে। উত্তাল সমুদ্রে গোসল হই হুল্লোড়ে মেতে ওঠে পর্যটকরা। ###

Share Button

     এ জাতীয় আরো খবর