March 24, 2026, 8:21 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নাটোরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শামসুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় মোঃ মাহবুব হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর মধ্যেপাড়া দোলবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব হোসেন উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের দিনমজুর মোঃ ইমান আলীর ছেলে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান,গতকাল বুধবার (২১ আগষ্ট) দিবাগত রাতে তাহার নিজ বাড়ি থেকে বের হয়ে যায় মাহবুব। কিন্তু রাতে তিনি বাড়ি ফিরেননি। বৃহঃস্পতিবার সকালে নিহতের বাড়ির অদুরে মধ্যপাড়া এলাকার একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুর্ব শত্রুতার জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কে বা কাহারা হত্যার পরে ওই স্থানে মরদেহটি ফেলে রেখে যায়। তবে এখন পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর