March 25, 2026, 1:53 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নদীতে ভাসমান পূজার ডালা ধরতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

মাসউদ রানা: দিনাজপুরের ফুলবাড়ীতে নদীর পানিতে ভাসমাম মনষা দেবির পূজার ডালা উঠাতে গিয়ে পানিতে ডুবে

স্বর্ণদীপ বাবু বন্ধন (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১টায় উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া মৌজার ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত স্বর্ণদীপ বাবু ওরফে বন্ধন পাঠকপাড়া গ্রামের বিপিচিল দাসের ছেলে। সে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজার রহমান।

পরিবার ও থানা সুত্রে জানা যায়, স্বর্ণদীপ বাবু বন্ধন প্রথম শ্রেণিতে লেখাপড়া করত। সে সাঁতার জানতো না। দুপুরে স্বর্ণদীপ বাবু বন্ধন তার সমবয়সী চাচাতো ভাই রাশ বাবু ও কর্ণ বাবুসহ পানি আনতে পাঠকপাড়া এলাকার ছোট যমুনা নদীতে যায়।এসময় নদীতে ভাসমান অবস্থায় মনষা দেবীর পুঁজার ডালা দেখতে পেয়ে তা উঠাতে গিয়ে পানিতে ডুবে যায় বন্ধন। তার চাচাত ভাইয়েরা বাড়ীতে ফিরে বিষয়টি পরিবারের লোকজন কে জানালে বাড়ীর লোকজন সহ গ্রামের মানুষ নদীর পানিতে অনেক খোজাখুজি করে দুপুর দেড়টার দিকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মৃত্যুবরন করে।

অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর