March 25, 2026, 3:20 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে চেম্বার সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

রুস্তম আলী, রংপুরঃ আদালত অবমাননার অভিযোগে, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো: আকবর আলী কে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ হয়েছে।
গত ২০ মে ২০২৪ তারিখে, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সচিবালয়ের নামাজ ঘরে খন্ডকালীন নতুন ইমাম নিয়োগ না করা এবং পূর্বের নিয়োগকৃত ইমাম মাওলানা মো: আব্দুর রাজ্জাক কে খন্ডকালীন ইমামের চাকরিতে কোন বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে, রংপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার আবেদনের পরিপ্রেক্ষিতে;এই সমন জারির আদেশ হয়।
রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, হাফেজ মাওলানা মো: আ: রাজ্জাককে ইমামের চাকুরীতে যোগদানের সুযোগ প্রদান না করা এবং নতুন ইমাম নিয়োগ দিয়ে, আদালতের ২০ মে ২০২৪ তারিখের, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগ এনে তার বিরুদ্ধে, রংপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে ১২ মে ২০২৪ তারিখে ভায়েলেশন কেস দাখিল করেছেন।
অভিযোগকারীর আইনজীবী অরুণ চন্দ্র সরকার এই প্রতিবেদককে বলেন, আদালতের আদেশ মানতে সবাই বাধ্য। উনি সচেতন মানুষ, এসব বিষয়ে ওনাকে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।
বিষয়টি জানতে চাইলে, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মো: আকবর আলী বলেন, আমি হজ্জে ছিলাম। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ বা আদালত অবমাননার অভিযোগ সম্পর্কে কিছুই জানিনা।

Share Button

     এ জাতীয় আরো খবর