March 24, 2026, 8:16 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত সুমন মিয়ার পাশে বাংলাদেশ জামায়াত

রুস্তম আলী: রংপুর:বাংলাদেশ জামায়াতের আমীরের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে আহতদের খোঁজখবর নেয়ার অংশ হিসেবে রংপুরে সুমন মিয়ার বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রংপুর মহানগর আমীর এটিএম আজম খান।
বৃহস্পতিবার ১৫ (আগস্ট) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড আরাজিমন খামার জোড়ইদ্রা গ্রামে গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হওয়া সুমন মিয়ার খোঁজখবর নিতে যান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মাহিগঞ্জ থানা আমীর মাওলানা আজিজুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক অধ্যাপক বশির উদ্দিন, থানা তালিমুল কুরআন দায়িত্বশীল ডাক্তার বেলাল হোসেন, ৩৩নং ওয়ার্ড সহ-সভাপতি অধ্যাপক মো: নুর ইসলাম, ৩০নং ওয়ার্ড সেক্রেটারী মো: নজরুল ইসলামসহ আরও অনেকে।
সুমন মিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাকে আর্থিকভাবে সহায়তা করেন। তার উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোসহ পুরো চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দেন এটিএম আজম খান।
পরে সুমন মিয়াসহ ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রংপুর মহানগর আমীর এটিএম আজম খান।

Share Button

     এ জাতীয় আরো খবর