March 24, 2026, 8:25 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ জনতার ফুলের শুভেচ্ছা

মাসউদ রানা

বৈষম্য বিরোধী অহিংস ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা দেশে সহিংসতা চালায়। ভেঙে পড়ে আইন-শৃঙ্খলা। হত্যাযজ্ঞ সহ থানা ভবন ও রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। অস্থিতিশীল এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী অকার্যকর হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের জান-মাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করে। পর্যায়ক্রমে পুলিশ বাহিনী কর্মস্থলে যোগদান করতে শুরু করে।
১৩ অগস্ট মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশ পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম শুরু করে। বিকেল ৩ টায় ফুলবাড়ী শহরের প্রাণ কেন্দ্র নিমতলা মোড়ে ছাত্র- জনতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের সৌহার্দ্যপূর্ণ ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বর্ণিল এ আয়োজনে বক্তব্য প্রদান করেন, পার্বতীপুর – ফুলবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মো. মোস্তাক আহমেদ খোকন চৌধুরী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শাহ মো. মিজানুর রহমান মিন্টু, জেলা বিএনপির সদস্য মর্তুজা হক শাহ অস্টিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবাব সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিবলি সাদিক, ইসলামী আন্দোলনের নেতা মো. রবিউল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক শিহাব, স্বরণ, সুলভ প্রমূখ। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন, অসকসের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ফুলবাড়ী থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। থানা অফিসার ইনচার্জ জানান আজ থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল পরিচালনা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর