March 24, 2026, 3:58 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুর জেলা প্রশাসকের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

রুস্তম আলী: রংপুরের শান্তি-শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুরের নেতৃবৃন্দ। ১২ আগস্ট-২৪ (সোমবার) বিকেল পাঁচটায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও মোঃ রায়হান কবির, উপ-পরিচালক (স্থানীয় সরকার), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক রংপুর মহানগর আমির মাহাবুবুর রহমান বেলাল। রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির কে এ.এম আনোয়ারুল হক কাজল। মহানগর আইন ও প্রচার সম্পাদক এডভোকেট কাউসার আলী।
রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী ও সেক্রেটারি মাওলানা এনামুল হক।
স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেম বাদল।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর মহানগর সভাপতি গোলাম জাকারিয়া ও সেক্রেটারি নুরুল হুদা সহ স্থানীয় দায়ীত্বশীলবৃন্দ। জেলা প্রশাসক এবং জামায়েত নেতৃবৃন্দের মাঝে রংপুরের সার্বিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়।
এ সময় রংপুরের শান্তি-শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে জামায়েত নেতৃবৃন্দের নিকট সহযোগিতা চেয়েছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। জামায়েত নেতৃবৃন্দ রংপুরের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের দলের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর