March 24, 2026, 12:03 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দৈনিক নবচেতনা পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রাজৈর উপজেলায় দৈনিক নবচেতনা পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো। দৈনিক নবচেতনা পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের রাজৈর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক,নব নির্বাচিত রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন মিয়া সাহা। উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর পৌর আওয়ামীলীগের সভাপতি ও রাজৈর প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারুল, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল কবির, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এসএম ফেরদাউস হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সোহেল,
যুগ্ম সম্পাদক সোহেল সিকদার, ই-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার সহ রাজৈরের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় মানবাধিকার বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির রাজৈর শাখার সভাপতি এইচ এম এনামুল বাঘা সহ বিভিন্ন ব্যবসায়ী, সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত।
আলোচনা শেষে কেক কেটে সবাইকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর