December 17, 2025, 9:34 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

নারায়ণগঞ্জে ‘জেএমবি’র ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে ‘জেএমবির ২ সদস্য গ্রেফতার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে জেএমবির দুই ‘সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- মামুনুর রশিদ ওরফে মামুন (৩৪) ও মো.ইসমাইল হোসেন (২৯)। তারা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রূপগঞ্জের তারাব এলাকায় অভিযান চালিয়ে মামুন ও ইসামাইলকে আটক করে র‌্যাব। পরে তাদের কাছ থেকে একটি জঙ্গিবাদী লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে বন্দর থানার মামলা রয়েছে। মামলা মাথায় নিয়ে তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৯৬ সালে নোয়াখালীর একটি মাদ্রাসা থেকে হাফেজিয়া পাশ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন মামুন। ২০১৫ সালের শেষ দিকে জেএমবির সারোয়ার-তামিম দল সক্রিয় হওয়ার পর তিনি সেখানে যোগ দেন। আব্দুল্লাহপুর এলাকায় সংগঠনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা ছাড়াও তার বাসায় জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা হত। ২০০৫ সালে দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী আলিয়া মাদ্রাসা, তুরাগ, ঢাকা থেকে অষ্টম শ্রেণি পাশ করে ২০১৪ সালে মামুনও জেএমবির অন্যান্য সদস্যদের সহযোগিতায় সারোয়ার-তামিম গ্রুপে যোগ দেন ইসমাইল। তিনি জেএমবির সদস্য সংগ্রহের জন্য জঙ্গিবাদী লিফলেট ফটোকপি করে দাওয়াতী কাজে ব্যবহার করতেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর