March 25, 2026, 3:24 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শীতার্তদের মাঝে মোংলা বন্দর কর্তৃপক্ষের শীতবস্ত্র বিতরণ

বায়জিদ হোসেন, মোংলা (বাগেরহাট):
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে পুরাতন মোংলা, মোংলা ও খুলনাস্থ পোর্ট এলাকার শীতার্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় বন্দর সদর দপ্তরের সামনে শীতার্থদের মাঝে এ কার্যক্রম উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ নিয়ামুর রহমান, হিসাব রক্ষন কর্মকর্তা (ভান্ডার হিসাব) ও চেয়ারম্যান এর একান্ত সচিব, মোঃ মাকরুজ্জামান (উপ-সচীব),  কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার,সদস্য ( হারবার এন্ড মেরিন), মোঃ শাহীনুর আলম,পরিচালক (প্রশাসন), কালাচাঁদ সিংহ (সচিব) ও অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগন। কম্বল বিতরণ শেষে বন্দর চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন আপনাদের গরীব প্রতিবেশী যারা শীতে কস্ট পাচ্ছে শীতবস্র/কম্বল কেনার সামর্থ নেই তাদের সাহায্য করুন, আর্তমানবতার সেবায় সবাই এগিয়ে আসুন।
Share Button

     এ জাতীয় আরো খবর