March 24, 2026, 3:07 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বামনায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

মোঃ সিদ্দিকুর রহমাসন মান্না বরগুনা প্রতিনিধিঃ-
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জেসিএল মাধ্যমিক বিদ্যালয়ে
কৃতি শিক্ষার্থীদের মাঝে এ্যাডভোকেট শাহজাহান কবীর ও হোসনেয়ারা বেগম
ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ সোমবার(৯ জানুয়ারী) বেলা ১২টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে
১০ম শ্রেনীর প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের জন প্রতি ২
হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সবুজ,
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মীর আসাদুজ্জামান, প্রধান শিক্ষক
নৃপেন চন্দ্র হালদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. আলতাফ হোসেন,
বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মো.
হাবিবুর রহমানসহ মরহুম এ্যাডভোকেট শাহজাহান কবীর এর পরিবারবর্গ।
জানাগেছে, চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা এ্যাডভোকেট শাহজাহান কবীর।
তাঁর রেখে যাওয়া অর্থ দিয়ে তাঁর সন্তানরা বাবা ও মায়ের নামে একটি ফাউন্ডেশন
প্রতিষ্ঠা করেন। ওই ফাউন্ডেশন দিয়ে তারা এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার
মেধাবী গরীব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদানের
উদ্যোগ নেন। এতে প্রত্যন্ত এলাকায় মেধাবীরা লেখাপড়ায় অনেক উৎসাহী হবেন
বলে জানান পরিবারের সদস্যরা।

 

Share Button

     এ জাতীয় আরো খবর