March 24, 2026, 4:19 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মুই ওমার জন্য দোয়া করিম, 

লালমনিরহাটে সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের শীতবস্ত্র বিতরণ
আহসান সাকিব হাসান :
সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের উদ্যোগে
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন যায়গায় অসহায়, শীতার্ত মানুষজনের মাঝে তিন হাজার কম্বল-সোয়েটার বিতরণ করা হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনের শুরু হয় মেগলহাটের চর ফলিমারী এলাকা থেকে। শুরুতেই কোম্পানির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এরপর মোগলহাট কর্ণপূর, মদিনাতুল উলুম দাখিল মাদরাসা  এলাকায় এসব কম্বল-সোয়েটার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের স্বেচ্ছাসেবী আইয়ুব আলী। সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের মার্সেনডাইজার শ্রাবন চৌধুরী। ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জোনাব আলী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম সহ অন্যান্যরা।
শীতবস্ত্র নিতে আশা কর্ণপূর এলাকার আছিয়া বেওয়া (৯০) বলেন, স্বামীর মেলা সম্পদ আছিলো, সব ধরলায় নিয়া গেইছে। ছয় জন ছওয়া মোর, ৪ টে বেটি, সবার বিয়ে দিছং। বেটা ২ টা, তাও ঢাকাৎ থাকে। মুই একলা মানুষ, বাশ ঝারের ভিতরে মানষের বাড়িত থাকং। মোর অরিজিনাল বয়স ৯০ হইবে, মুই এলাও বয়স্ক, বিধবা, ভাতা পাংনা। চেয়ারম্যান, মেম্বারোক মেলা বার কইছোং, তামরা কয় মোর বেলে বয়স ৬০ বছর। শীতে বাড়িত থাকি বের হওয়া যায়না। এই সময় সোয়েটার কোনা পায়া খুব উপকার হইছে মুই ওমার জন্য দোয়া করিম।
শীতবস্ত্র পেয়ে কুরুল এলাকার মালেকা বেওয়া(৭৫) বলেন, ধরলায় বাড়ি ভাংছে চার বার। স্বামীও নাই, বেটার সাথে একেই বাড়িতে থাংক। বেটা কামাই করে তাকে দিয়ে কি আর চলে, একদিন কাম হইলে আর একদিন হয়না। মোক কাপর কোটথেকি কিনি দেয়। আজকে এই জাম্পার (সোয়েটার) পায়া মুই গায়ে দিবার পাইম।
একই কথা বলেন, কর্ণপূর চওড়া টারী এলাকার আবু বকর সিদ্দিক। আবুল কাশেম, মোমেনা বেগম, সবাই সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের সফলতা কামনা করে।
সাউদার্ন ক্ল-থিংস লিমিটেডের স্বেচ্ছাসেবী আইয়ুব আলী বলেন, এই প্রতিষ্ঠানটি প্রতিবার শীতে আর বন্যায় আমাদের পাশে এসে দারায়। এখানে অনেক ধরলা ভাংগা, অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অনেকের কম্বল-সোয়েটার কেনারও সামর্থ নেই। তাই সাউদার্ন ক্ল-থিংস লিমিটেড আমাদের পাশে দারায়। আমরা আজ সারাদিনে তিন হাজার কম্বল সোয়েটার বিতরণ করেছে। আমরা দোয়া করি এই গ্রুপের মালিক সহ সকল কর্মকর্তারা যানো অসহায় গরিবদুঃখী মানুষের পাশে দারাতে পারে।
Share Button

     এ জাতীয় আরো খবর