March 24, 2026, 4:14 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ফুলবাড়ীতে শীতের তীব্রতায়,শীত বস্ত্রের কদর বেড়েছে।

মোঃ মোরসালিন ইসলাম
দিনাজপুরের ফুলবাড়ীতে যতই শীতের তিব্রতা বৃদ্ধি পাচ্ছে। ততই শীতের বস্ত্র ক্রয় করতে ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। শীতের বস্ত্র বিক্রয়ের শো-রুম ও ফুটপাথের দোকন গুলোতে শ্রেনী ভেদে ক্রেতাদের উপচে পড়া ভিড়,বিক্রেতার মুখে হাসি।

গত ৫দিন যাবৎ সুর্যের দেখা পাওয়া যায়নি এ উপজেলায়। শীতের তিব্রতা বৃদ্ধিতে সবচেয়ে বিপদে পড়েছে নিন্ম ও মধ্যম আয়ের মানুষেরা। শিশুসহ নানা বয়সের মানুষের পুরানো ও নতুন সোয়েটার, কোর্ট, জ্যাকেট, গেঞ্জি, শার্টসহ বিভিন্ন ধরনের গরম কাপড়ের পসরা বসিয়ে ক্রেতাদের দৃষ্টি কাড়ছেন বিক্রেতারা। ফুটপাতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে শীতবন্ত্র বিক্রয়। শীতবস্ত্র কিনতে ফুটপাতে গড়ে ওঠা কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শীত নিবারণে সাধ্যমত কম মূল্যে শীতবস্ত্র কিনতে যাচ্ছেন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে।

গরম কাপড় ক্রেতা মোঃ জসিম উদ্দিন বলেন, শীতের তিব্রতায় বৃদ্ধি পাওয়ায় কোন ভাবেই আগের কাপড় দিয়ে শীত নিবরান করা যাচ্ছে না। তাই আরো গরম কাপড় কিনতে এসেছি। এমন কথা বলেন কাটাবাড়ী গ্রামের বাদল প্রামানিক,জাহাঙ্গীর হোসেনসহ অনেকেই।

শীতবস্ত্র বিক্রেতা মোঃ রাজ্জাক মিয়াসহ অনেক ব্যবসায়ী বেচাকেনা নিয়ে খুশি  প্রকাশ করে বলেন,এমন ঠান্ডা আরোও কিছুদিন থাকলে ব্যবসা আরো ভালো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর