-
- আঞ্চলিক সংবাদ
- ইসলামপুরে উপজেলা নব নির্মিত ডরমিটরী ভবনের উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী
- আপডেট সময় January, 4, 2023, 12:27 pm
- 176 বার পড়া হয়েছে
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি। জামালপুরের ইসলামপুরে নব নির্মিত চারতলা ডরমিটরী ভবনের উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্পের আওতায় কর্মকর্তাদের জন্য ব্যবহৃত নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,ইউএনও মো. তানভীর হাসান রুমান,সহকারী কমিশনার ভূমি আশরাফ হোসেন,উপজেলা প্রকৌশলী আমিনূল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দৌলত এন্টার প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ১কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মান করে
এ জাতীয় আরো খবর