-
- আঞ্চলিক সংবাদ, সারাদেশে
- তানোরে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে দোকানীর জরিমানা
- আপডেট সময় January, 2, 2023, 9:15 pm
- 208 বার পড়া হয়েছে
এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য ও অনুমোহনহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে দোকানীর ১০ হাজার টাকা জরিমানা এবং পরিবহন আইনে ৫ মটরসাইকেল মালিকের ২ হাজার ৩ শ’ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ তানোর পৌর এলাকার কালিগঞ্জ বাজারের আখি ষ্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।
এসময় তিনি সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে দোকানীর ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তিনি সড়ক পরিবহন আইনে ৫জন মটরসাইকেল চালকের কাছ থেকে ২হাজা ৩ শ’ টাকা জরিমানা আদায় করেন।
এ জাতীয় আরো খবর