March 24, 2026, 4:14 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারীতে জাতীয় সমাজসেবা দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, সমাজ উন্নয়ন কর্ম সংস্থা (সুক্স) এর সাধারণ সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, গ্রামীণ জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ ছাবেদ আলী মন্ডল, রিক্তা আক্তার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন ও রমনা মডেল ইউপি সদস্য মোঃ রোকনুজ্জামান স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। পরে ৬ জনের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর