মোঃ রফিকুল ইসলাম,জেলা প্রতিনিধি,শরীয়তপুরঃ গতকাল ১ জানুয়ারি রোজ রবিবার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলাধীন নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের ইসাহাক সরদারের ছেলে সাইফুল ইসলাম (২২) নামের এক যুবক স্ত্রীর পরকিয়ার কারনে সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নিজ ঘরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার সময় বাড়িতে উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিক গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।সেখানে কর্তব্যরত ডাক্তার দ্রুত ওয়াশ করে সুস্থ করে তোলে।
এ বিষয়ে তার বাবা ও অন্যান্য লোকজনের সাথে আলাপ করে জানা যায়,তার স্ত্রী সাথে ৩/৪ বছর যাবৎ অর্থাৎ বিবাহের কিছুদিন পর থেকেই কলহ চলে আসছিলো। প্রকাশ থাকে যে, স্ত্রী রুনা বেগমের ইতিপূর্বে অন্যত্র বিয়ে হয়।সেখান থেকে বিবাহ বিচ্ছেদের পরে বর্তমান স্বামী সাইফুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের ঘরে প্রায় ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।পরিবার থেকে জানা গেছে সাইফুল আয় রোজগার কম থাকায় মাঝে মাঝে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হয়ে থাক।এছাড়া রুনা বেগম তার পূর্বের স্বামীর সাথেও মোবাইল ফোনে মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছে,যা বর্তমান স্বামী মেনে নিতে না পারায় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব চরম আকার ধারন করে।ঘটনার দিন এ-সব বিষয় নিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।স্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পরেই স্বামী সাইফুল ইসলাম ঘরে থাকা ইঁদুর মারার ঔষধ খেয়ে ফেলে।