March 24, 2026, 10:58 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ফুলবাড়ীতে আনন্দ র‌্যালীর মধ্যদিয়ে সমাজসেবা দিবস পালিত হয়েছে

মো. মোরসালিন ইসলাম 
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.নীরু সামসুন্নাহার।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জমান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন,যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাউল হক, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ,সাংবাদিক মোহাম্মদ  আজগর আলী,প্রচার সম্পাদক সাংবাদিক মো.মোরসালিনসহ সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

Share Button

     এ জাতীয় আরো খবর