March 24, 2026, 8:16 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

 

হিলি প্রতিনিধি
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার
দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট
গেটের শুন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার
মাহবুর রহমান বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রোমানি সাহার
হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। সেই সাথে তারা কুশল
বিনিময় করেন। এসময় সেখানে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী
ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। সীমান্তে দায়িত্বরত দুবাহিনীর
মাঝে সৌহাদ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্বপুর্ন সম্পর্ক বজায় থাকে।
এলক্ষ্যে হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই দুদেশের বিভিন্ন জাতীয়
দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দু বাহিনীর পক্ষ থেকে একে অপরকে
মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা
হয়ে থাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর