March 24, 2026, 5:04 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সারিয়াকান্দিতে কাঁশবন বিক্রির টাকা না দেয়ায় প্রতিপক্ষের মারপিটে দুইজন আহত

 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে যমুনা চরের কাঁশবন বিক্রির টাকা
না দেয়ার বিরোধের জের ধরে গত রবিবার সন্ধ্যায় হাটশেরপুর বাজারে প্রতিপক্ষের মারপিটে
দুইজন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের দীঘা পাড়া চরের
আব্দুল মজিদের ছেলে খাইরুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাবিন। আহতদের
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে খায়রুলের চাচা আব্দুল মোত্তালেব
বাদী হয়ে রবিবার রাতেই সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থল
থানা পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দিঘাপাড়া গ্রামের মাফু
প্রামানিকের ছেলে দুলাল প্রামানিক গত বৃহস্পতিবার আব্দুল মোত্তালিবের কাছে
চকরতিনাথ মৌজার কাঁশবন বিক্রির টাকা চায় । কাঁশবন এলাকায় জমি নেই বলে
দুলালকে টাকা দেয়া যাবেনা বলে মোত্তালিব ও তার ভাতিজা খায়রুল জানিয়ে দেয়। এনিয়ে
দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয় । এরই জের ধরে গত রবিবার সন্ধ্যায় হাটশেরপুর বাজারে
খায়রুল ও তার বন্ধু রবিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয় ।

Share Button

     এ জাতীয় আরো খবর