-
- আঞ্চলিক সংবাদ, জেলা সংবাদ
- চিলমারীতে শীতে জন জীবন বিপর্যস্ত
- আপডেট সময় December, 26, 2022, 4:25 pm
- 185 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে শাীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৩দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। গতকাল সোমবার গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেয়ে শীত বস্ত্রের অভাবে লোকজন কাহিল হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে তেমন একটা বের হয়নি। শ্রমিকেরা কাজে যেতে পারছেনা, বৃষ্টির সাথে মৃদ শৈত্য প্রবাহ ঠান্ডাকে আরোও একধাপ বৃদ্ধি করেছে। বিশেষ করে নদী তীরবর্তী পাউবো বাধে আশ্রিত থানাহাট ইউনিয়নের রাজারভিটা, পুটিমারী, নয়ারহাট ইউনিয়নের কাচকোল ও চরাঞ্চলে নিম্ন আয়ের লোকজন শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকার দুলা মিয়া জানান, গত ৩ দিনে শৈত্য প্রবাহ ও সূর্যের দেখা না মেলায় সোমবারে গুড়িগুড়ি বৃষ্টিতে ঠান্ডা বেশি হওয়ায় শীত বস্ত্রের অভাবে কাজে যেতে পারছি না। একই ইউনিয়নের বালাবাড়ীহাট এলাকার বাবলু মিয়া জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীত জনিত সর্দি কাশি, কোল্ডডাইয়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সেয়ে রোগীরা ভির করছে। এছাড়াও ইরি বোরোর বীজতলা লালচে হয়ে মরে যাচ্ছে এবং গবাদিপশুর বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জানান, হাসপাতালে দিন দিন ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। আমারা রোগীদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, উপজেলার জন্য ৩ হাজার কম্বল পাওয়া গেছে, তা মানুষের মাঝে বিতরন করা হয়েছে। । আরো চাহিদা চেয়ে জেলা প্রশাসক স্যারের কাছে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর