আমজাদ হোসেন, পার্বতীপুর প্রতিনিধ:-
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর )। সীমানা জটিলতার কারনে প্রায় ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনী প্রচারণা কনকনে শীতেও থেমে নেই নির্বাচনী প্রচারণা জমে উঠছে। এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুহাম্মদ রুহুল আমিন , স্বন্তন্ত্র প্রার্থী মোঃ ওয়াহেদুল হক সরদার ( আনারস মার্কা ) ও স্বন্তন্ত্র প্রার্থী মোফাক্ষারুল ইসলাম ফারুক (মোটর সাইকেল মার্কা)। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন । মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২ জন । এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫’শ ৩ জন ও নারী ভোটার ১৪ হাজার ৫’শ ৩৯ জন । ইউনিয়ন সংলগ্ন পার্বতীপুর পৌরসভা ও ৩ নম্বর রামপুর ইউনিয়ন । পৌরসভা ও এই দুই ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে বিরোধের কারনে দীর্ঘদিন ধরে দুই ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন দীর্ঘ দিন সীমানা জটিলতা কারণে নির্বাচন বন্ধ ছিল। সীমানা জটিলতা নিসরন হওয়ায় প্রথম পর্যায়ে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন । তবে এখনো অনুষ্ঠিত হয়নি ৩ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন । পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা যে যার অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন । বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চোখে পড়ার মতো। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা এই কনকনে শীতে ভোট চাওয়া নিয়ে প্রার্থী ও কর্মীরা ব্যস্ত।
৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুহাম্মদ রুহুল আমিন। আওয়ামী দলীয় পৌরসভার নেতাকর্মীরা তার পক্ষে ভোট করা ছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা সমাবেশ করছেন। অন্য দুজন চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোফাক্ষারুল ইসলাম ফারুক ও মোঃ ওয়াহেদুল হক সরদার। জমজমাটভাবে ইউনিয়ণ পরিষদের নির্বাচনী প্রচারণা চললেও এপর্যন্ত কোন অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনী প্রচারণায় এপর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই নির্বাচনকে ঘিরে পার্বতীপুর উপজেলা প্রশাসন সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।